April 23, 2026, 10:55 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প  ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর জেলার কালিয়াকৈরে  আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।

নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈরের তালাবহ এলাকার ইয়াকুব আলীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও কালিয়াকুরের বাউমান এলাকার মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি সিমেন্টবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশাচালকসহ ৫ জন গুরুতর আহত  হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি শাহাদত হোসেন জানান, হতাহতদের একজন অটোরিকশার চালক ও অন্যরা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে নাওজোড় হাইওয়ে থানার হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page