August 9, 2026, 6:08 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়ায় ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী শরিফ খান (৪০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শরিফ খান কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, শরীফ রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি এসে ছেলেকে নিয়ে রূপসা স্লুইসগেইট বাজারের পাশে গায়েবি মসজিদে ওয়াজ মাহফিলে যায়। মাহফিলে ছেলের পাশ থেকে শরীফকে ডেকে নিয়ে যায় চা দোকানি তরিকুল ইসলাম। এর কিছুক্ষণ পরই বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে থেকে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে বাজার এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page