June 16, 2026, 2:32 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মৃত বাবাকে বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় মারা যাওয়া পিতাকে বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে রিফা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ওই শিক্ষার্থী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিফার বাবা আহমেদ নবী। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া পাড়ার রহিম তালুকদারের বাড়ির গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বজলুল করিম নামে এক প্রতিবেশি বলেন, সকাল ১১টায় রিফার বাবার জানাজার সময় নির্ধারণ করে স্বজনেরা। কিন্তু ১০টা থেকে রিফার এসএসসি পরীক্ষা ছিল।

এ সময় আত্মীয়-স্বজন, সহপাঠী ও শিক্ষকরা তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠায়। বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সে বাড়িতে ফিরে আসে।

বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. ফরিদুল ইসলাম বলেন, কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে এক শিক্ষার্থী আমার সঙ্গে যোগাযোগ করে। ওই শিক্ষার্থীর বাবা মারা গিয়েছে, জানাজা ১১টায়। তাই পরীক্ষায় অংশ নিয়ে বাড়িতে চলে যেতে চায়। তাকে বুঝানোর পর পরীক্ষা দেয়। পরে দেড় ঘন্টার মধ্যে লেখা শেষ করে। ওই শিক্ষার্থীর পরীক্ষা ভাল হয়েছে। আশা করি তার বাবার আশা পূরণ হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page