August 9, 2026, 4:28 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে মা-মেয়ের গায়ে অ্যাসিড নিক্ষেপ ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে পরিস্থিতির অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয় তাদের। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মিলি আক্তার (২০) আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী প্রবাসে থাকে। অতীতে এলাকার এক যুবক মিলি আক্তারকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। এর মধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে দুর্ঘটনার শিকার হন মিলি ও তার মা রাশেদা আক্তার (৫৫)। বর্তমানে মিলির অবস্থা আশঙ্কাজনক।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, অ্যাসিড নিক্ষেপের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্যক্ত করত। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page