August 9, 2026, 4:05 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে মারা গেছে চারটি গরু।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭)। নিহত ফিরোজা বেগম পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আমান উল্লাহর বাড়িতে আজ ভোরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে শিশু শরিফের মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। ফিরোজা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে চারটি গরুও মারা যায়।

কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page