August 9, 2026, 2:15 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে নিলয় মোল্যা (১৫) নামে কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিলয়ের বন্ধু টোনা গ্রামের তামিম ও অপু আহত হয়েছেন।

বন্ধুদের সঙ্গে তালবাড়িয়া এলাকায় ওয়াজ মাহফিল শুনতে এসে শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত নিলয় টোনা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদ পিকু মোল্যার ছেলে। মাদরাসা শিক্ষার্থী নিলয় প্রায় দুই বছর আগে পড়ালেখা বাদ দিয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

নিলয়ের পরিবারসহ বন্ধুরা জানায়, প্রায় ২০ দিন আগে টোনা গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করে পাশের পাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিলসহ তার বন্ধুরা। নিলয় মোল্যাসহ তার বন্ধুরা এ উত্যক্তকরণের প্রতিবাদ জানায়। এর জের ধরে শুক্রবার রাতে সুযোগ বুঝে নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।

নিলয়ের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মেজবাহ ও অপু খন্দকারসহ কয়েকজন জানান, ওয়াজ মাহফিলের পাশে ডেকে নিয়ে পাটনার শাকিল খান, তালবাড়িয়া গ্রামের সবুজ খান, মুসা শেখ ও অশ্রু দাসসহ কয়েকজন প্রথমে নিলয়কে কিল-ঘুষি মারে। আমরা ঠেকাতে গেলেও মারধর করে। একপর্যায়ে নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।

নিহত নিলয়ের বাবা সুলতান আহমেদ পিকু মোল্যা, অসুস্থ মা লুৎফন নাহার ও বোন শারমিনসহ পরিবারের সবাই এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page