October 6, 2026, 6:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় প্রকাশ্যে দিবালোকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজহারুল ইসলাম শান্ত (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) বিকেলে শহরের কলোনি চক ফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আজাহারুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বগুড়ায় শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

আজাহারুল সৈয়দ আহমেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নেট অনলাইন নামে একটি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে বাড়ি থেকে বের হয়ে শান্ত ঐ এলাকায় দিয়ে যাচ্ছিলে। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হাসিবুল ইসলাম প্রান্ত বলেন, চার ভাইয়ের মধ্যে শান্ত সবার ছোট। প্রায় দুই বছর ধরে শহরের কলোনি, ফুলতলা, বাদুরতলা ও চকফরিদসহ বেশ কয়েকটি এলাকায় সে ব্রডব্যান্ডের ব্যবসা করে আসছিল। প্রায় শান্ত চকফরিদ এলাকায় কোনো একটি ছাত্রাবাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেত। আজও তার বন্ধু মোস্তাকিমকে নিয়ে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে।



Our Like Page