October 6, 2026, 5:20 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

যশোরে যুবককে পিটিয়ে হত্যা ; বাবা-মা-ছোট ভাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের চৌগাছায় পারিবারিক তুচ্ছ ঘটনায় ছোট ভাই, মা ও বাবার মারপিটে রেজাউল ইসলাম ওরফে সাইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় নিজ বাড়িতে মারপিটের ঘটনা ঘটে।

পরে বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। নিহতের দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক, মা সালেহা বেগম ও ছোট ভাই ইসরাফিলকে আটক করেছে।

নিহতের স্ত্রী সুমি খাতুন এবং রেজাউলের চাচা আয়নাল হক জানান, সোমবার সকাল ৭টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলে খোলা জায়গা থেকে লাকড়ি তোলা নিয়ে নিহত রেজাউলের স্ত্রী সুমি খাতুন ও শাশুড়ি সালেহা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে রেজাউল ওরফে সাইমন (২৩) ও তার ছোট ভাই ইসরাফিল ওরফে মনির (১৭) সঙ্গে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে ছোট ভাই ইসরাফিল ওরফে মনি, মা সালেহা বেগম (৪৫) ও বাবা আয়তাল হক (৫০) একত্রে রেজাউলকে লাঠি দিয়ে মারধর করেন। এতে রেজাউল অসুস্থ হয়ে পড়লে বড়খানপুর বাজারের গ্রাম্য চিকিৎসক আব্দুস সালামকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রেজাউলের শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহতের বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page