August 9, 2026, 1:23 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা জেলার আশাশুনিতে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী। আহত কলেজ শিক্ষার্থীকে আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত দুই শিক্ষার্থীরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় গুরুতর আহত হয়েছে একই এলাকার তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯)। বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ তিন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থেকে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগ দেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোরে তারা তাদের বাড়ি কালীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের পিলারে এসে সজোরে ধাক্কা লেগে রাস্তার নিচে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন।
এ সময় গুরুতর আহত হন কর্ণেল ঘোষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, স্থানীয়রা এক সময় অভিযোগ করেন, নির্মাণাধীণ এ ব্রিজের ঠিকাদার দীর্ঘদিন যাবত এখানে আংশিক কাজ করে ফেলে রেখেছেন। যা খুবই বিপদ জনক। প্রায়ই এখানে দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনা স্থল থেকে দুটি মরদেহ ও একটা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page