August 17, 2026, 4:27 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের সড়কে ১৭ ঘন্টার ব্যবধানে কলেজছাত্র, শিশু ও চাকরীজীবীসহ চার জনের নিহত হয়েছে। সড়ক ও ট্রেন দুর্ঘটনায় তারা নিহত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিব জানান, বুধবার সকাল ৯টার দিকে ট্রাক চাপায় শাহেদ আলী (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হন। নিহত শাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। সকালে মটরসাইকেলযোগে শাহেদ শহরের বিহারীমোড়ে পৌছালে রড বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওসি আরো জানান, শাহেদ এবছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছেন।


এদিকে বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাবরা রেলগেটে মেহেদী নামে এক নছিমন চালক ট্র্রেনে কাটাপড়ে মারা গেছেন। তিনি নরেন্দ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। রেল পুলিশ জানান, নছিমন নিয়ে রেললাইন পার হওয়ার সময় গাড়ির ষ্ট্রার্ট বন্ধ হয়ে যায়। এসময় তিনি ট্রেনে কাটা পড়েন।

এদিকে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার পদমদী নামক স্থানে পাখি ভ্যানের ধাক্কায় শিশু রুহান আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারায় যায়।
অপরদিকে কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন জানান, সোমবার বিকালে এলাঙ্গী নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হন বাংলালিংক কাস্টমার কেয়ারের শাখা ব্যবস্থাপক রাসেল চৌধুরী। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা মুমুর্ষ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে মৃত্যুবররণ করেন। ১৭ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে চারজনের মৃত্যুর ঘটনা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও রেল পুলিশ পৃথক ভাবে সত্যতা নিশ্চত করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page