August 9, 2026, 12:02 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে চরমপন্থা ত্যাগ করে স্বপ্ন জয়ের সারথী ২২ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোর জেলায় চরমপন্থা ত্যাগ করে স্বপ্ন জয়ের সারথী হয়েছে ২২ জন। অন্ধকার জগৎ থেকে বের হয়ে নিজেদের আর্থিক বুনিয়াদ সুসংহত করতে চায় ওরা। সমবায় সমিতি গঠন করে শুরু হয়েছে পথচলা। সমিতির একটি মৎস্য খামার এখন ছয়টিতে পরিণত হয়েছে।
এ কর্মযজ্ঞকে অনুপ্রাণিত করতে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরে স্বপ্নজয় ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের মৎস্য খামারে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এবং এনএসআই’র উপ পরিচালক মোঃ শাহিনুর সিদ্দিক। আজ থেকে চারদিন ধরে মৎস্য আহরণ কার্যক্রম চলবে।
এ সময় জেলা প্রশাসক বলেন, চরমপন্থা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রশংসার দাবীদার। স্বপ্ন জয়ের এ কার্যক্রমে জীবন ও জীবিকায়নে সরকার সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
পুলিশ সুপার বলেন, চরমপন্থা কখনো শান্তির হয়না। তাই এ পন্থা ত্যাগ করে যারা স্বাভাবিক জীবনে ফিরেছেন তাদের স্বাগত জানাই। আশাকরি দেশের প্রচলিত আইন মেনে তাঁরা তাদের সকল কর্মকান্ড পরিচালনা করবেন।
এনএসআই এর উপ পরিচালক মোঃ শাহিনুর সিদ্দিক বলেন, ২০১৯ সালের ৯ এপ্রিল নাটোর জেলার ২৭জন চরমপন্থি আত্বসমর্পন করে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার আর্থিক অনুদান প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
স্বপ্নজয় ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আতাউর রহমান জানান, আমরা আর অন্ধকার জগতে ফিরে যাবো না। পরিবারের সাথে সহাবস্থান আর মৎস্য খামার নিয়ে এখন আমরা অনেক সুন্দর সময় উপভোগ করছি। এনএসআই এর উপ পরিচালক মোঃ শাহিনুর সিদ্দিক সমবায় সমিতি গঠনের পর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে আমাদের স্বাবলম্বী করতে ভূমিকা রেখে যাচ্ছেন।
স্বপ্নজয় ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ জানান, সমিতি মৎস্য চাষ কার্যক্রমে সরকার ৩১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। বর্তমানে মূলধন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০ লক্ষ টাকা। ঐ অর্থ মৎস্য খাতে বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ছয়টি  ইজারা নেওয়া পুকুরে মাছ চাষ কার্যক্রম চলছে। আমরা ২২ সদস্যকে লভ্যাংশও প্রদান করেছি। আজ শুরু হওয়া মৎস্য আহরণ কার্যক্রম চারদিন ধরে চলবে। সংগৃহীত মুনাফার একটা অংশ সদস্যদের মাঝে বন্টন করা হবে, অন্য অংশ সমিতির মূলধনের সাথে জমা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page