July 31, 2026, 2:03 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লা সিটি মেয়র পদে তাহসীন বাহার সূচনা নির্বাচিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা।
আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
কুমিল্লা জিলা স্কুল অডিটেরিয়ামে সিটি নির্বাচনের ফলাফলের জন্য তৈরি করা অস্থায়ী মঞ্চে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন আজ শনিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
কমিশন ঘোষিত ফলাফলে বিএনপি থেকে বহিস্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং আওয়ামী লীগের অপর প্রার্থী নূর-উর রহমান তানিম (হাতি) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট ।

আজকের বাংলা তারিখ



Our Like Page