November 20, 2026, 1:22 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সড়ক দুূর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জেলা সদওে আজ ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুূর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় গাড়ি চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি সদর উপজেলার মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page