May 6, 2026, 4:19 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

আসন্ন ঈদুল ফিতরের দিন চলবে না মেট্রোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে। আসন্ন রমজান মাসে প্রথম ১৫ দিন কোনো সময় পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page