August 18, 2026, 8:38 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের ভোট গণনার সময় মারধরের ঘটনায় তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।

তাদের মধ্যে দুইজন আরেক সহকারী এটর্নি জেনারেল সাইফকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। আজ এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।
অব্যাহতি পাওয়া আইন কর্মকর্তাগণ হলেন- সহকারী এটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাকির হোসেন মাসুদ ও শ্যামা আক্তার।
সুপ্রিমকোর্ট বার-এর ২০২৪ সেশনের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় ৬ ও ৭ মার্চ। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল গণনাকে কেন্দ্র করে বহিরাগতরা সমিতির অডিটেরিয়ামে প্রবেশ করে। সেখানে এক সহকারি এটর্নি জেনারেলকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনের নামোল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনের সম্পাদক প্রার্থী ও সাবেক দুইবারের সম্পাদক সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ৬ জন গ্রেফতার রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনেরপরিপ্রেক্ষিতে দেয়া আদালতের আদেশ অনুযায়ী তারা এখন জিজ্ঞাসাবাদে পুলিশের রিমান্ডে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page