August 18, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রোজার তাৎপর্য অনুধাবন করে মানুষের জীবনে এর সঠিক প্রতিফলন ঘটানোর আহবান রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রোজার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের অবদান রাখার আহবান জানিয়েছেন।

তিনি আজ সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে মাহে রমজান শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত’। এ উপলক্ষ্যে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় উল্লেখ করে মোঃ সাহাবুদ্দিন বলেন, সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
তিনি বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। রোজার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন-এ প্রত্যাশা করি।’
রাষ্ট্রপতি বলেন, যুদ্ধবিগ্রহ ও নানাবিধ আর্থ-রাজনৈতিক সংকটের প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পতিত। বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তিনি পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দেশের ব্যবসায়ী সমাজকে বিশেষভাবে অনুরোধ করেন।
যাকাত প্রদান রমজানের অন্যতম ইবাদত এ কথা উল্লেখ করে মোঃ সাহবিুদ্দিন বলেন, সঠিকভাবে যাকাত প্রদান করলে সমাজে ধনী-গরিবের পার্থক্য কমে আসবে। দেশবাসীকে ইসলামি শরিয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত প্রদানের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়–ক, রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক। মহান আল্লাহ ‘আমাদের রহমত, মাগফেরাত ও নাজাত দান করুন’।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page