August 8, 2026, 10:07 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সেহরির খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে একই পরিবারের ৩ সদস্যকে সেহরিতে চেতনা নাশক মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে চোর চক্র।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার পাটোয়ারি বাড়িতে লুটপাটের এ ঘটনাট ঘটে।

পরে ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।

স্বজনরা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরির খাবার খেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে মন্নান পাটোয়ারি পরিবারের লোকজন। সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় মান্নান পাটোয়ারি, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে সবাই শঙ্কামুক্ত।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page