August 8, 2026, 10:10 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরেন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার এলাকায় নির্মাণ শ্রমিকদের নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক লোকমান শেখ নিহত এবং ৬ শ্রমিক আহত হয়েছে। ।

নিহত লোকমান শেখ (৩৮) শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আব্দুল মন্নান শেখের ছেলে।
নির্মাণ শ্রমিক দলটির সরদার মোঃ কালু বয়াতি ও পালং মডেল থানার উপ-পরিদর্শক কাজী আঃ রহিম জানান, ইমারতের ঢালাই কাজে যাওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলকার মোল্লা বাড়ির সামনে শরীয়তপুর -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অপেক্ষারত ছিল। হঠাৎ চাঁদপুর গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান এসে সজোরে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে মুচড়ে গিয়ে ৭ শ্রমিক আহত হয়। আহতদেরকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লোকমান শেখ (৩৮) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদল সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার মোল্লা বাড়ির সামনে নির্মাণ শ্রমিকদের অপেক্ষমান নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যান ধাক্কা দিলে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহতদেরকে পুলিশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page