August 18, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে।’
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।
‘আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার কমনওয়েলথের জন্য টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পিকার একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসাথে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ।
এর আগে স্পিকার যুক্তরাজ্যের লন্ডনস্থ হাউজ অফ কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ এর ফ্লাগ রেইজিং সেরিমনি’তে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের ‘দ্য রক ক্রাইস আউট টু আস টুডে’ কবিতাটি আবৃত্তি করেন।
এসময় স্পিকার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page