April 22, 2026, 10:22 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বরিশালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালের মুলাদীতে আবু বকর ছিদ্দিক ওরফে বাবু (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে করেছে পুলিশ। ওই যুবক ঋণ পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সফিপুর ইউনিয়নের পূর্ব বোয়ালিয়া গ্রামের আব্দুল জব্বার কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবু বকর ছিদ্দিক ওরফে বাবু নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে। তিনি মায়ের সঙ্গে পূর্ব বোয়ালিয়া গ্রামে নানা বাড়িতে থাকতেন।

যুবকের মা কাজী আলেয়া বেগম জানান, মঙ্গলবার বিকালে তার ছেলে বাবু অনেকটা বিমর্ষ ছিল। সন্ধ্যায় ঘরের মধ্য দরজা বন্ধ করেছিল। দীর্ঘ সময় ডাকাডাকির পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছে পাওনাদারদের নাম ও টাকার পরিমাণ সম্বলিত চিরকুট পাওয়া গেছে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ছেলেটা আত্মহত্যা করেছে।

যুবকের বাবা মোশাররফ হোসেন হাওলাদার জানান, তার ছেলে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিল। টাকা ধার করে সে জুয়া খেলত। প্রায় ২ বছর আগে গরু ও জমি বিক্রি করে ছেলের ধার করা ৩০ লাখ টাকা পরিশোধ করেছিলেন তিনি। ওই ছেলে তার বন্ধু ও দোকানদারদের কাছ থেকে নতুন করে বেশ কিছু টাকা ধার করেছিল।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, যুবকের লাশের পাশে চিরকুটে কে কত টাকা পাবেন তা লেখা পাওয়া গেছে। বুধবার সকালে যুবকের লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page