October 6, 2026, 3:52 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বাবাকে কুপিয়ে হত্যা ; জামিনে ছাড়া পেয়ে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বাবাকে কুপিয়ে হত্যা মামলায় কয়েক দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বিশ্ব রোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে।

এলাকাবাসী জানান, গত বছরের প্রথম দিকে বাবা কিবরিয়া ফকিরকে কুপিয়ে হত্যা করেন ছেলে নাঈম ফকির। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। দীর্ঘ এক বছর জেলহাজতে থাকার পর ৩-৪ দিন আগে জামিনে বের হন।

স্থানীয় ড্রাইভার জানান, নাঈম ফকির মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। মনে হয় কোনো যাত্রী মোটরসাইকেল ভাড়ার জন্য তাকে ফোন করেছিল। মোটরসাইকেলের গতি ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মতো। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে শরীরের ভেতরে লোহার পাত ঢুকে পড়লে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, নিহত মোটরসাইকেলচালক ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে দ্রুতগতিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময়ে রেলিং ভেঙে মোটরসাইকেলচালকের গলা ও পেটের মধ্যে লোহার পাত ঢুকে পড়ে। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



Our Like Page