August 18, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জিম্মিদের সুস্থ-স্বাভাবিকভাবে ফেরাত আমরা বদ্ধপরিকর : নৌ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, কীভাবে আন্তর্জাতিক বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের নাবিকদের রক্ষা এবং জাহাজটা উদ্ধার করা যায়।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, যেকোনো মূল্যে আমাদের নাবিকদের দেশে ফেরত আনতে বাধ্য করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।

জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যহত আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে- জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদের এখনো চিহ্নিত করা যায়নি।

তিনি বলেন, সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। গতকাল যখন আমরা এ সম্পর্কে অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমাদের ডিপার্টমেন্ট অব শিপিং, তাদের সঙ্গে যে আন্তর্জাতিক উইংগুলো কাজ করে, তাদের অবহিত করা হয়েছে। আমাদের যেহেতু সার্বভৌমত্বের দায়িত্বে আছে বাংলাদেশ নেভি, তাদের সঙ্গে কথা হয়েছে। নেভির সঙ্গে অন্যান্য দেশেরও যোগসূত্র আছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page