August 17, 2026, 2:03 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম ; অস্ত্রসহ ৫জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোর আদালত চত্বরে পূর্ব বিরোধের জেরে রাতুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরের আইনজীবী ভবনের সামনে এ ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

এ সময় একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের ৪ রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আহত রাতুল ইসলাম শহরের কানাইখালী এলাকার মো. রাজুর ছেলে। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. রাইজুল ইসলামের ছেলে মো. সজীব (৩০), বঙ্গজলের মো. সেকেন্দারের ছেলে মো. সুমন (৩৫), কানাইখালীর মো. শওকতের ছেলে মো. শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার মো. সবুরের ছেলে মো. সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মাহমুদুল হাসান সোহাগ (৩০)।

তারিকুল ইসলাম বলেন, শহরের কোর্ট চত্বরের নতুন আইনজীবী ভবনের সামনের রাস্তায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন রাতুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের পেশিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজীব, সুমন, শাহারিয়া, সবুজ, এবং মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page