April 22, 2026, 11:42 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ; ৩ দিন পর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘায় অপহরণের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বাঘা থানার পুলিশ পুঠিয়ার বানেশ্বর থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী পিয়াস আলীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ মার্চ বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। সে হরিরামপুর এলাকায় পৌঁছলে হরিরামপুর গ্রামের আফিদুল মৃধার ছেলে পিয়াস আলীসহ তিন বন্ধুর সহায়তায় ছাত্রীকে সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিন পিয়াস আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় মামলা করেন।

বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, ছাত্রীকে উদ্ধার ও গ্রেফতার অপহরণকারীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page