August 8, 2026, 9:02 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে মো. অর্নব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ শুক্রবার দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page