October 6, 2026, 3:09 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা ; স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণায় টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী রুবিনা আক্তারকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।

এ ঘটনায় স্থানীয়রা স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকালে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা আক্তার উপজেলার খাটপুড়া গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। সাইদুল ইসলাম পাশের গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।

ওসি জানান, সাইদুল ইসলাম ও রুবিনা দম্পতি নিঃসন্তান। বিয়ের পর থেকেই সাইদুল তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রীর কাছে টাকা পয়সা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘরেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে। মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে ৩০২ ধারায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন।



Our Like Page