November 20, 2026, 1:24 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পুলিশ কনস্টেবল পদে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সময় এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা বাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর সিদ্দিকী রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া এনামুল ইসলাম, খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্য সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন।

সম্প্রতি পুলিশের নিয়োগকে কেন্দ্র করে এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সঙ্গে চাকরি দেওয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এ সময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামি এনামুলকে আটক করা হয়। এ সময় তার থেকে আলামতসমূহ জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page