March 26, 2026, 6:29 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘের নথি থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রায় এক বছর ধরে চলা লড়াইয়ের কারণে দেশটির প্রায় ৫০ লাখ লোক ভয়াবহ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
গত বছরের এপ্রিল থেকে সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলোর মধ্যে লড়াই চলছে। এতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। অবকাঠামো ধ্বংস হয়েছে ব্যাপকভাবে এবং অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে।
এছাড়া ভয়াবহ মানবিক বিপর্যয় ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে সুদান।
এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ, টেকসই ও বাধাহীন প্রবেশ প্রয়োজন।
এছাড়া জাতিসংঘ শুক্রবার সুদানে ত্রাণ কার্যক্রমের জন্যে আরো আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।
সংস্থার মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বিশ্ব সংস্থা চলতি বছরের ত্রাণের জন্যে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত পেয়েছে মাত্র পাঁচ শতাংশ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page