August 8, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ‘গরমে রেললাইন বেঁকে’ গিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এবং অন্যান্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর হোসেন।

 

তিনি বলেন, ‘এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা জানতে পারিনি। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page