October 6, 2026, 3:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

যশোরে অস্ত্র-বোমাসহ কিশোরগ্যাংয়ের ৬ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে অবিস্ফোরিত বোমা, চাইনিজ কুড়াল এবং বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের বেজপাড়া আনছার ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আলী রাজ বিশ্বাস, হিটার রাজ, অপূর্ব, মন্টু এবং হূদয় হোসেন আকাশ। তারা সবাই শহরের শংকরপুর ও টিবি ক্লিনিক মোড় এলাকার বাসিন্দা।

এ সময় পুলিশ ৬টি অবিস্ফোরিত বোমা, ৫টি জর্দ্দার খালি কৌটা, ৮টি মার্বেল, ২টি লাল রংয়ের কসটেপ, ১৭টি জালের কাটি, ৩টি গাছি দা, ৩টি লোহার চাইনিজ কুড়াল এবং ২টি বার্মিজ চাকু উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার সকালে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং চুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।



Our Like Page