October 6, 2026, 3:07 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় কিশোর গ্যাংয়ের দুই লিডারসহ ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণায় কিশোর গ্যাংয়ের দুই লিডারসহ ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোর গ্যাং কেএস-১৩ গ্রুপের লিডার শেখ তাসিন আর সাতপাই গ্রুপের লিডার অনিক।

সোমবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শহরে উঠতি বয়সী ছেলেদের নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং মাথাচড়া দিয়ে উছেছে। নানা অপকর্মের মাধ্যমে প্রতিনিয়ত জানান দিয়ে আসছিল গ্রুপ দুইটি।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় আধিপত্য নিয়ে মারামারি, ইভটিজিং, মাদক সেবন, এমনকি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ অবস্থায় নেত্রকোণা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন গ্যাং সদস্যকে আটক করেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি থাকলেও, কিশোরদের অভিভাবকদের অনুরোধে, ভবিষ্যতে এমন কাজে যুক্ত হবে না শর্তে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে।



Our Like Page