October 6, 2026, 2:22 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধের সাত ছেলে-মেয়ে। সবার সংসার আলাদা। তিনি তার ইজিবাইকচালক মেজো ছেলে বাবুল শেখের সংসারে থাকতেন। এর ১৯ বছর আগে বৃদ্ধের স্ত্রী গুল খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউর শেখ বলেন, ওই বৃদ্ধের সব ছেলে-মেয়ের মধ্যে বাবার জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। ভাই-বোনদের মধ্যে কারোর সঙ্গে কারোর সদ্ভাব নেই। বৃদ্ধের মৃত্যুর পর মেয়েরা তাদের ভাগের জমি পাবে কি না এ নিয়ে হতাশ ছিলেন তিনি। পরে আমি তাদের বলেছি এটা আমি দায়িত্ব নিয়ে যার যার ভাগ বুঝিয়ে দেব। এরপর মেয়েরা আশ্বস্ত হয়।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page