August 8, 2026, 8:02 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ধর্ষণে অভিযোগে যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার(১৮ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রুবেল উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে।

র‌্যাব জানায়, রুবেল ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিলে ফিরিয়ে দেন ভুক্তভোগী নারী। গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে যান। এ সুযোগে রুবেল রাত সাড়ে ৮টার দিকে সুকৌশলে ভুক্তভোগী ঘরের ভেতর লুকিয়ে থাকে।

রাত সোয়া ১০টার দিকে রুবেল ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ ও কৌশলে মোবাইল ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ফের কু-প্রস্তাব দেয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেলকে রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page