October 6, 2026, 2:20 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুনবী মিয়া (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুনবী মিয়া ওই গ্রামের বেলাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নুরুনবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ধরে গতকাল দুপুরে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরুনবী। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে নুরুনবী মিয়ার মরদেহ নিয়ে বিচারের দাবিতে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ফুলছড়ি থানার সামনে গিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা দ্রুত খুনিদের আটক করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুজ্জামান বসুনিয়া ঢাকা পোস্টকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 



Our Like Page