August 8, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ডেকে নিয়ে ছিনতাই ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে ফেসবুকে ক্যামেরা বিক্রির বিজ্ঞাপন দিয়ে ডেকে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব জানান নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে নাটোর শহরের তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টাকাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের উত্তর বড়গাছা এলাকার মো. মিলন শেখের ছেলে মো. লাম শেখ (২০) এবং তেবাড়িয়া হাট এলাকার মো. ফয়সাল আলম আবুলের ছেলে মো. শৈবাল (২০)।

এ সময় আসামিদের কাছে নগদ ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি চায়না চাপাতি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

তারিকুল ইসলাম বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবুল কালাম আজাদের ছেলে কাইফ ইসলাম মিতুল ফেসবুক মার্কেটপ্লেসে একটি পুরাতন ব্লগিং ক্যামেরা দেখে সেটি কেনার উদ্দেশ্যে বিক্রেতা লাম শেখের সঙ্গে যোগাযোগ করে। লাম শেখের কথা অনুযায়ী সেটা কিনতে মঙ্গলবার নাটোরে আসেন। এরপর লাম শেখ ও শৈবাল মিলে মিতুলকে ক্যামেরা দেওয়ার কথা বলে তেবাড়িয়া উত্তরপাড়া একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। এরপর তিন চারজন মিলে মিতুলের গলায় চাপাতি ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় নাটোরে সদর থানায় বাদী হয়ে মিতুল মামলা দায়ের করে।

রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর থানার পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লাম শেখ ও শৈবালকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছে নগদ ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি চায়না চাপাতি উদ্ধার করা হয়। ভুক্তভোগীর বাকি টাকা ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই আসামিরা ভাগ করে নিয়ে খরচ করে ফেলেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান জেলার সর্বোচ্চ এই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page