August 8, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৮ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’ এর প্রধান তাজমির হোসেন সোহান (২৪) ও তার সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। নামে কিশোর গ্যাং হলেও তারা ২১ থেকে ২৪ বছর বয়সের তরুণ।

শনিবার (২৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজমির হোসেন সোহানের সহযোগীরা হলেন- সাকিব খান ওরফে রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কর্মকার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ মহন্ত ওরফে আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তারা শহরের তাঁতিপাড়া, বুলুপাড়া, নিশিরমোড়, আদর্শপাড়া ও সাহেবপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানিক দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘জানু গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তাজমির হোসেন সোহান গ্রুপটির প্রধান হিসেবে কাজ করে। আর সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, পিযুষ, জয় ও পিয়াস তার সহযোগী হিসেবে কাজ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বৃদ্ধি পেয়েছে। এদের আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক সেবন করে ছুরি, চাকু, লাঠি নিয়ে বিভিন্ন জনের ওপর হামলা করে। অভিযানে চাকু, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page