April 22, 2026, 5:54 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামিকে স্ত্রীসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৪ মার্চ) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার আড়াইসিধা গ্রামের কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া (৩৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার ভাই কাশেম মিয়ার। এরই জের ধরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রোকন উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর‍্যায়ে রোকন উদ্দিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ অবস্থায় রোকন উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাবার চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে, পরিবারের লোকজন সোহেলকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

এ ঘটনায় রোকন উদ্দিন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনের নামে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পালিয়ে যায়। এরপর শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের জৈন্তাপুর এলাকা হতে প্রধান আসামি খলিল মিয়া ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, আসামিদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page