August 18, 2026, 3:28 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

আজ রোববার সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।

প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ( https://eticket.railwaz.gov.bd/ ) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page