August 8, 2026, 5:25 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার এক্সপ্রেসকে ডুলাহাজারায় ধাক্কা দিয়ে আটকে দিল বনের গাছবোঝাই নসিমন

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম অভিমূখী কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে রেল লাইনে আটকে পড়া গাছবোঝাই নসিমনের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগলেও হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা জানান, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নম্বর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইনে আটকে পড়া একটি গাছবোঝাই নসিমনের ধাক্কা লাগে।
আমি ও আমার সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে সরিয়ে নিয়ে সেকশন ক্লিয়ার করি। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চকরিয়া রেলওয়ে স্টেশন মাস্টার এসএম ফরহাদ বলেন, কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার সময় ১টা ১০ মিনিটে চকরিয়ার ডুলাহাজারায় কাঠবোঝাই নসিমন রেললাইন দিয়ে পার হয়।
এসময় নসিমনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, ট্রেন আসার আগে ব্যারিয়ার ফেললে সেটি তুলে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি, গরু, ছাগল পারাপার করে। ইদানিং ট্রেন চলার সময় পাথর নিক্ষেপ করছে। এতে ট্রেনের কোচের কাচ ভেঙেছে। এতে যাত্রী আহত হওয়ার সম্ভাবনা থাকছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page