August 8, 2026, 5:24 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার গাড়িতে ককটেল হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আব্দুস সালাম, জেলা পরিষদের অ্যাকাউন্টস অফিসার মামুনুর রশিদ ও গাড়ির চালক আহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চৌধুরী মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন শিবগঞ্জের বাড়িতে ফিরছিলেন। চৌধুরী মোড়ে পৌঁছামাত্র মহাসড়কের পাশ থেকে গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেদ করে ককটেলের স্প্লিন্টার হাতে লেগে তিনজনই আহত হন। তাদের উদ্ধার করে করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বর্তমানে তারা বাড়িতেই অবস্থান করছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, আমাদেরকে হত্যা করতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরাই এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page