October 6, 2026, 12:58 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবার সেবনের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে কয়েকটি ছবি প্রতিবেদকের হাতে এসেছে। এতে তাকে খালি গায়ে ইয়াবা সেবন করতে দেখা গেছে।

এদিকে মাদক সেবনসহ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আজ ইউপি সদস্যকে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, শর্ট প্যান্ট পড়ে খালি গায়ে চেয়ারে বসে ফারুক ইয়াবা সেবন করছেন। তার সামনে থাকা টেবিলে বেগনি রঙের দিয়াশলাই, সিগারেট, ফুয়েল পেপার, বোতলের লাল ও সবুজ রঙের কর্ক।

এ বিষয়ে ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি বলেন, আমি ইউপি সদস্য হয়েছি। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটির এবং বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। এতে আমার প্রতিপক্ষ সুপার এডিট করে ইয়াবা সেবনের ছবিটি ছড়িয়ে দিয়েছে। এ ছবি আমার নয়। আমার দৈহিক গঠনের সঙ্গে ছবির মিল নেই।

ফারুকের স্ত্রী কাকন আক্তার সাংবাদিকদের বলেন, ফারুকের সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। বিতর্কিত কয়েকটি ঘটনার কারণে আমি তার ওপর বিরক্ত।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ফারুকের ইয়াবা সেবনের ছবি ভাইরালের ঘটনা শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ফারুকের কাছে অবৈধ কোনো কিছু পেলে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিয়ে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ব্যবস্থা নিতে পারে।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস সাংবাদিকদের জানান, ইউপি সদস্য ফারুকের ইয়াবা সেবনের ছবি তিনি দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page