April 22, 2026, 2:51 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে আওয়ামী লীগের নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদার (৫৫) এবং তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোমবার (২৫ মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাদের। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেলে পাঠান।

স্থানীয়রা জানান, চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হালিম হওলাদারের সঙ্গে বেল্লাল সরদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার রাতে হালিমের ছেলে সোহাগ বাড়ি ফেরার পথে কয়েকজন তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছেলেকে মারার খবর পেয়ে হালিম হাওলাদার বাঁচাতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকেও কুপিয়ে জখম করেন তারা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেলে পাঠান।

এ দিকে অভিযুক্ত বেল্লাল সরদারকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page