May 5, 2026, 1:52 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যাভার পালনরত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‌‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কার্যাভার পালনরত প্রধান বিচারপতির ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

এরআগে সকাল ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রথমে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষ্যে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page