November 20, 2026, 2:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণা সীমান্ত থেকে ২৯৫ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ২৯৫ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ চৌত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদলতে  সোপর্দ করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলমাকান্দা উপজেলার ভবানীপুর এলাকায় থেকে এসব চিনি জব্দ করা হয়।

আটকরা হলেন, নেত্রকোণার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের গোলাম হোসেন (৩৩) ও একই গ্রামের রনি মিয়া (২৭)।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভারত থেকে অবৈধভাবে আসা চিনি ভর্তি একটি ট্রাক সীমান্ত এলাকা থেকে সদরের দিকে আসছে এমন খবরে রাত সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের ভবানীপুর মোড়ে পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ। এসময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। পরে ওই চিনি জব্দ করা হয়। এসময় ট্রাকে থাকা তিন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page