November 20, 2026, 2:09 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইল জেলার কালিহাতী ও সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটেছে। এসময় আরো ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে জোকারচর এলাকায় লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পরেই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত কাভার্ডভ্যানের চালক আব্দুর রহিম রংপুরের বদরগঞ্জর থানার শ্যামগঞ্জ এলাকার মৃত মুনছের আলীর ছেলে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোশারফ হোসেন জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী সজিবুল হাসান সুজন (২৮) কাজ শেষ করে ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বড়চওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী বাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাসেদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সুজনের বড়চওনা বাজারে জুতা  শো-রুম ছিল। ঈদকে সামনে রেখে সকালে ঢাকায় জুতা কিনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page