November 20, 2026, 2:07 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি যাত্রীবেসী চিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক আহত:  মোবাইল ও নগদ টাকা লুট

বশির আল–মামুন : কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ৪ চিনতাইকারী মোহাম্মদ শহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে সিএনজিতে উঠিয়ে ছুরিকাঘাত ও গুরুতর আহত করে ২ টি দামী মোবাইল ও নগদ টাকা চিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর এলাকাকার মৃত আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে। তাকে স্হানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মী নুর মোহাম্মদ মানিক জানান ঘটনার রাত সাড়ে ১১ টার দিকে বার আউলিয়া নগর নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম বানিয়ারছড়ায় দোকানে থাকা বড় ভাই তৌহিদুল ইসলামের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে প্রধান সড়ক থেকে সিএনজিতে ওঠেন। এ সময় সিএনজিতে পেসিন্জার সেজে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪ জন ছিনতাই কারী তাকে গাড়ীতে উপর্যুপরি চুরির আঘাতে মারাত্মক আহত করে তাহার কাছে থাকা ২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ইসলাম নগর ডলমপীর শাহ (রহ:) মাজারের সামনে প্রধান সড়কে তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে চিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয় জনগণ শহিদুলকে উদ্ধার করে  চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাহাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

আসন্ন রমজানের ঈদ কে সামনে রেখে চকরিয়ায় চুরি, ছিনতাই খুন খারাবী, কুপাকুপি আশংকা জনকহারে বেড় গিয়েছে। অপরাধী চক্র ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতা ও দৌরাত্বে চকরিয়ার জনপদ ভীতসন্ত্রস্ত। আইন শৃংখলার চরম অবনতিতে জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page