June 19, 2026, 9:59 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’র রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বিএনপি এই অন্ধকার থেকে আর বের হতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি কীভাবে বিদেশী শক্তির তাবেদারী করেছে। কীভাবে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া ও নির্বাচন বানচালের চক্রান্ত করেছে।
তিনি বলেন, সুসময় আসতে সময় লাগে। সারা বিশ্বে সংকটের যে প্রতিক্রিয়া আমাদের এখানেও ধাক্কা লেগেছে। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দক্ষ, বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ মোটামুটি ভালো আছে। তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে ভালো।
বিএনপি’র ৮০ ভাগ নেতাকর্মী আওয়ামী লীগ সরকার কর্তৃক নিগৃহীত ও নির্যাতিত হচ্ছে বলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, মির্জা ফখরুলকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করুন। ৮০ ভাগ নেতাকর্মী এরা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি নেতিবাচক। এই রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দিন যতই যাচ্ছে বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সংকুচিত হয়ে যাচ্ছে।
দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করিনি বিএনপির এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোন বিদেশি শাসন, কোন বিদেশীর দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।
তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছে। আর বিএনপি বড় বড় হোটেলে আয়োজন করে। বিএনপি এই ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ইফতারে ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমানসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page