October 4, 2026, 9:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মিয়ানমার সেনাবাহিনীর আরও তিন সদস্য পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন।

আজ (শনিবার) ভোর পাঁচটার দিকে সশস্ত্র অবস্থায় তারা কোনারপাড়ার সীমান্ত দিয়ে ঢুকে প্রথমে এক বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন তাঁদের পাশের বিজিবি সীমান্তচৌকির হাতে তুলে দেন।

বিজিবির কক্সবাজার সেক্টর ও রিজিয়নের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রাথমিকভাবে তাদের থেকে জানা গেছে, রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মি উত্তর মংডুর মেইদেন এলাকায় তাঁদের ক্যাম্পে আক্রমণ চালিয়ে ক্যাম্পের অধিকাংশ সদস্যকে হত্যা করেছে। তারা তিনজন কোনোমতে পালিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও শুল্ক বিভাগের ১৭৭ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। তাঁদের এখন নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় রাখা হয়েছে।  তার আগে আসা ৩৩০ সদস্যকে ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্তচৌকিগুলো বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।



Our Like Page