November 20, 2026, 2:09 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩  জন নিহত  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায়সড় দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সিএনজি (মাহেন্দ্র) ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ওই ঘটনায় আহত হয়েছে ৫ জন। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার (৫৫), নিতাই দের স্ত্রী নিরুপা রানী দে (৫০) ও নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে (৪৮)। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এ ঘটনায় আহত ৫ জন মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
শালিখা থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, হতাহতরা সবাই মাগুরা শ্রীপুর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে নিজ এলাকায় ফিরছিলেন। তারা উপজেলা হাজামবাড়ী এলাকায় পৌঁছলে তাদের বহনকারি যানটিকে সামনে  থেকে  ধাক্কা দিয়ে চলে যায় মাগুরা মুখী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির দুই নারী যাত্রী। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তৃতীয় ব্যক্তির।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page