July 2, 2026, 10:25 am
শিরোনামঃ
জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান মিয়ানমারে ৫ বছরে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না : ট্রাম্প পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে অনুমতি না নেওয়ায় পুলিশী বাঁধায় বিএনপির ইফতার মাহফিল পন্ড

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশী বাঁধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল পন্ডু হয়ে গেছে। ওই মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পাহারা দেওয়া হচ্ছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত বিএনপির কয়েক শত নেতাকর্মীও মাঠে অবস্থান করছিলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ ইফতার মাহফিল বানচালের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের একটি মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে ইফতার মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহন করা হলেও শনিবার সকালে পুলিশ এসে বন্ধ করে দেয়। এদিকে দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা মাঠেই যোহরের নামাজ আদায় করেন। বিএনপির নেতাকর্মীদের দাবি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছিল। গত ৪ দিন ধরে মাঠ সাজানোর কাজ চলছিল। কিন্তু হঠাৎ ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ায় হতাশায় পড়েন নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, হঠাৎ শনিবার সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মূলত শুক্রবার রাত থেকেই পুলিশ বাঁধা দিতে শুরু করে। পুলিশের বিশেষ শাখায় আবেদন করলেও তারা অনুমতি দেয়নি। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, ফাঁকা মাঠে ইফতারের আয়োজন করতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি না নেওয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page